দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা শেষ হয়েছে নকআউট পর্বেই। প্রিয় দলের এমন বিদায়ে কষ্ট পেয়েছেন কোটি কোটি সমর্থকের মতো বাংলাদেশের শোবিজ তারকারাও। তবে হতাশার মাঝেও ভবিষ্যতের স্বপ্ন দেখছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।
বিশ্বকাপজুড়ে ব্রাজিলের প্রতি নিজের সমর্থনের কথা সামাজিকমাধ্যমে একাধিকবার জানিয়েছেন এই অভিনেতা। দল বিদায় নেওয়ার পরও সেই ভালোবাসায় ভাটা পড়েনি। বরং নতুন করে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার (১৭ জুলাই) নিজের ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে পলাশ লেখেন, ‘আমার কাছে ব্রাজিল শুধু একটা দল নয়, এটা শৈশবের আবেগ, অসংখ্য স্মৃতি আর হৃদয়ের একটা অংশ। আমি বিশ্বাস করি, আবার ব্রাজিল ফিরবে।
ফিরে আসবে সেই হারানো গৌরব, ঐতিহ্য আর ইতিহাস নিয়ে। ফিরতেই হবে! কেবল তা সময়ের অপেক্ষা।’ তিনি আরো লেখেন, ‘সেইদিন আমরা আবার হাসবো। আমাদের অশ্রুসিক্ত চোখের প্রতিদান ব্রাজিল দিবে! সেদিন আনন্দে হয়তো কেঁদে কেঁদে এসব দিনের কথা ভাববো! চিরন্তন ব্রাজিল।’
একই দিনে দেওয়া আরেকটি পোস্টেও প্রিয় দলের প্রতি নিজের অটুট ভালোবাসার কথা তুলে ধরেন এই অভিনেতা। সেখানে তিনি লেখেন, ‘জয়-পরাজয় যাই হোক, হৃদয়ে ব্রাজিল চিরকাল!’ সঙ্গে ছিল ব্রাজিলের পতাকার ইমোজিও।
বিশ্বকাপে ব্রাজিলের বিদায় সমর্থকদের হতাশ করলেও পলাশের এই বার্তা অনেক ব্রাজিলভক্তের মনেই নতুন আশার সঞ্চার করেছে। কারণ, তাদের বিশ্বাস- শিরোপা হারানো যায়, কিন্তু ব্রাজিলের ফুটবল ঐতিহ্য কখনো হারিয়ে যায় না।
কেএম